দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনেক দিন ধরেই মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির সরকার। শুরুর দিকে ব্যাপক আকারে অভিযান চালানো হলেও ইদানীং তা হঠাৎ হঠাৎ চালানো হচ্ছে। সেসব অভিযানে বাংলাদেশের অনেকেই গ্রেপ্তার হচ্ছেন।
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেটখ্যাত কোতারায়ায় (জালান সিলাং) অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
এ সময় বাংলাদেশিসহ অন্তত ৫০০ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। জালান সিলাংয়ের আশপাশে রুম ভাড়া নেওয়া বিদেশিদের অবস্থান, বিদেশিদের আগমন এবং ওই এলাকায় বিদেশিদের মালিকানাধীন ও কর্মসংস্থানকারী ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।
এ সময় বেশিরভাগ বাংলাদেশি, নেপালি ও মিয়ানমারের নাগরিক পালিয়ে যেতে ব্যর্থ হয়। গ্রেপ্তারদের ডকুমেন্টেশন পর্যালোচনা প্রক্রিয়ার জন্য কুয়ালালামপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পুলাপোল) নিয়ে যাওয়া হয়।
তবে কোন দেশের কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তার সঠিক সংখ্যা জানা যায়নি।
জেডএ