• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

সিনওয়ারের অন্তিম মুহূর্তের ফুটেজ প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২৪, ১৪:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: ভিডিও থেকে নেওয়া
ছবি: ভিডিও থেকে নেওয়া

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এদিকে সিনওয়ারের অন্তিম মুহূর্তের ড্রোন ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত হওয়ার কয়েক মুহূর্ত আগে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে আইডিএফ ড্রোনের দিকে লাঠি ছুড়তে দেখা যায় বলে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রকাশিত ফুটেজে দেখা গেছে।

গত বুধবার গাজার রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। তবে দখলদার ইসরায়েলি সেনারা জানত না তারা সিনওয়ারকে হত্যা করেছে। পরে বৃহস্পতিবার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়ে হামলায় হামাস প্রধানকে হত্যার দাবি করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।

আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি বৃহস্পতিবার গভীর রাতে সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দেওয়ার সময় ফুটেজটি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘সিনওয়ার এমন একটি এলাকায় লুকিয়ে ছিলেন যেটিকে আমাদের বাহিনী দীর্ঘ সময় ধরে ঘিরে রেখেছিল। আমরা জানতাম না যে তিনি সেখানে আছেন, কিন্তু আমরা দৃঢ় সংকল্পের সঙ্গে আমাদের কাজ চালিয়ে গিয়েছি। সিনওয়ার একাই একটি বিল্ডিংয়ে পালিয়ে গিয়েছিলেন। আমাদের বাহিনী এলাকাটিতে নজরদারি চালানোর জন্য ড্রোন ব্যবহার করে।’

আরও পড়ুন

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত 

তার দাবি, ‘গত বছর থেকে সিনওয়ার ন্যায়বিচার থেকে পালানোর চেষ্টা করছিলেন। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। আমরা বলেছিলাম, আমরা তাকে খুঁজে বের করব এবং তাকে বিচারের আওতায় আনব, এবং আমরা তা করেছি। ইয়াহিয়া সিনওয়ারই গাজায় বেসামরিক লোকদের আড়ালে লুকিয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।’

উল্লেখ্য, দখলদার ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবর যে হামলা চালানো হয় সেটির ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিহিত করা হয় সিনওয়ারকে।

অ

  • ইসরায়েলি বাহিনী
  • ইয়াহিয়া সিনওয়ারকে
  • ফুটেজ প্রকাশ
এ সম্পর্কিত আরও খবর
ইসরায়েলি বাহিনীর অভিযানে লেবাননে নিহত ৩৮
ইসরায়েলি বাহিনীর অভিযানে লেবাননে নিহত ৩৮
লেবাননে স্থল আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে ইসরায়েলি বাহিনী
লেবাননে স্থল আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে ইসরায়েলি বাহিনী
চার জিম্মিকে উদ্ধারের দাবি ইসরায়েলি বাহিনীর
চার জিম্মিকে উদ্ধারের দাবি ইসরায়েলি বাহিনীর
ইসরায়েলি বাহিনী গাজায় গণহত্যা চালাচ্ছে না: বাইডেন
ইসরায়েলি বাহিনী গাজায় গণহত্যা চালাচ্ছে না: বাইডেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।