দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে থাকা চার জিম্মিকে উদ্ধারের দাবি করছে ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার (৮ জুন) মধ্য গাজায় অভিযান চালিয়ে ওই চারজনকে উদ্ধার করে হয়েছে বলে জানিয়েছে তারা। একই দিনে মধ্য গাজায় ইসরায়েলি হামলায় ৫০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানিয়েছে, জিম্মি উদ্ধার ও ইসরায়েলি অভিযান একই স্থানে হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, আল-নুসেরিয়াত এলাকা থেকেই জিম্মি উদ্ধার ও অভিযানটি চালানো হয়েছে।
উদ্ধার হওয়া চার জিম্মির পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা বলছে, উদ্ধারকৃতদের নাম নোয়া আরগামানি (২৫), আলমোগ মেইর জান (২১), অ্যান্ড্রে কোজলোভ (২৭) ও শোলোমি জিভ (৪০)। উদ্ধারকৃতদের শারীরিক অবস্থা ভালো জানিয়ে সামরিক বাহিনী বলছে, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ওই সময় অনেককে আটক করে নিয়ে যায় তারা। নোভা মিউজিক ফেস্টিভাল থেকেও কয়েকজনকে আটক করে নেয় হামাস। ওই ফেস্টিভাল থেকেই উদ্ধারকৃত চারজনকে বন্দি করে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্যমতে, হামাসের হামলায় প্রাণ হারিয়েছে এক হাজার ২০০ জন। জিম্মি করে নেয় ২৫০ জনকে। এর মধ্যে ৪০ জন মারা গেছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আর ১১৬ জন এখনও হামাসের হাতে জিম্মি। প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় ইসরায়েলের অনবরত হামলায় ৩৬ হাজার ৮০১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। যার অধিকাংশই নারী ও শিশু।
ইসরায়েলের সম্প্রচার মাধ্যম নিউজ ১২ উদ্ধার হওয়া জিম্মিদের কিছু ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, আরগামানি তার বাবার সঙ্গে মিলিত হয়ে হাসিমুখে তাকে আলিঙ্গন করছে।
এর আগে, শনিবার শুরুর দিকে ইসরায়েলের সামিরক বাহিনী জানায়, আল-নুসেরিয়াত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর অবকাঠামোর ওপর অভিযান চালানো হবে। রয়টার্স বলছে, অভিযানের বিষয়ে এরকম খোলাখুলি কোনো তথ্য দেয় না ইসরায়েল, তাও আবার অভিযানের চলার সময় বা এর আগে।
এম