দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের যুদ্ধকালীন সরকারের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ পদত্যাগ করবেন। শনিবার (৮ জুন) এক ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেবেন বলে জানা গেছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানায়, গেল মাসে গ্যান্টজ রক্ষণশীল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি ডেডলাইন দেন, যা ছিল ৮ জুন। এ সময়ের মধ্যে গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা করার কথা জানান তিনি। নতুন পরিকল্পনা জানাতে ব্যর্থ হলে গ্যান্টজ পদত্যাগের কথা জানান।
গ্যান্টজ কখন ভাষণ দেবেন সে বিষয়ে এখনও কোনো তথ্য জানাননি তার মুখপাত্র। তবে, ইসরায়েলের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গ্যান্টজ পদত্যাগ করবেন।
রয়টার্স বলছে, প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগের কারণে নেতানিয়াহুর জোট সরকার এখনি কোনো হুমকিতে পড়বে না। নেসেটের ১২০ আসনের মধ্যে ৬৪টি আসন নিয়ে ক্ষমতায় রয়েছে নেতানিয়াহু সরকার।
গ্যান্টজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ। এমনকি, তিনি গত বছর যুদ্ধকালীন সরকারে অংশ নেওয়ার আগে দেশটিতে অন্যতম প্রধান বিরোধী নেতা হিসেবে পরিচিত ছিলেন। গ্যান্টজ ও তার দলের সমর্থন হারালে আরও চাপে পড়বে নেতানিয়াহু। এতে করে নেতানিয়াহুকে কট্টরপন্থী দলগুলোর সমর্থনের ওপর আরও বেশি নির্ভর হয়ে যাবে। আর কট্টরপন্থী দলগুলোর ওপর তেমন খুশি নয় ইসরায়েলের পুরোনো মিত্র যুক্তরাষ্ট্র।
এম