দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হয়েছেন হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ। তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়াহ ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন।
বুধবার (৩১ জুলাই) সকালে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও হামাস বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, হামলার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আজই বিস্তারিত জানানো হবে।
হামাসের তরফ থেকে এক বিবৃতিতে ইসমাইল হানিয়াহ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, তেহরানে হানিয়াহ’র বাসভবনে ইসরায়েল হামলা চালালে তিনি নিহত হয়েছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকেও কোনো মন্তব্য এখনো আসেনি।
ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে ছিলেন হামাস প্রধান। ফিলিস্তিনি এই প্রতিরোধ যোদ্ধাদলের অন্যতম প্রধান মিত্র দেশ ইরান।
কে