• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  ২৮ জুলাই ২০২৪, ১০:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলার ঘটনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (২৭ জুলাই) গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১০ থেকে ২০ বছর বয়সি অন্তত ১২ জন কিশোর-তরুণ নিহত হয়। এ ছাড়া হামলায় ১৯ জন আহত হন। এ হামলার জন্য ইসরাইল হিজবুল্লাহকে দায়ী করেছে। তবে হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করেছে। হামলার পর নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এই হামলার জবাব দিতে বিলম্ব করবে না ইসরাইল। এর জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে। ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ অভিযোগ করেছেন, হিজবুল্লাহ ‘আজ শিশুদের নৃশংসভাবে আক্রমণ ও হত্যা করেছে, তাদের একমাত্র অপরাধ ছিল ফুটবল খেলা। গেল ৭ অক্টোবরের পর ইসরাইলি বেসামরিক নাগরিকের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়াল হাগারি বলেছেন, হিজবুল্লাহকে জবাব দিয়ে ইসরাইলি সেনাবাহিনী প্রস্তুত, আমরা কড়া ব্যবস্থা নেব। এ হামলার জন্য আইডিএফ হিজবুল্লাহকে দায়ী করলেও লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র মোহাম্মাদ আফিফ মাজদাল শামস ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘সব অভিযোগ মিথ্যা।’ হিজবুল্লাহ যদিও এর আগে গোলান মালভূমিতে ইসরাইলি সেনাবাহিনীর হেরমন ব্রিগেডের সামরিক সদর দফতরে হামলাসহ চারটি হামলার দায় স্বীকার করেছে। যে ফুটবল মাঠে হামলার ঘটনা ঘটেছে, সেখান থেকে মাত্র দুই মাইল দূরে হেরমন ব্রিগেডের ওপর হামলার ঘটনা ঘটে। তবে এবারের মাজদাল শামসকে লক্ষ্যবস্তু করার বিষয়ে অভিযোগকে তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে বলে জানায় গোষ্ঠীটি। এক বিবৃতিতে লেবাননের সরকার বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে, সব পক্ষকে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে। গত বছরের অক্টোবরে গাজায় বর্বর হামলা চালানো শুরু করে ইসরাইলি বাহিনী। এর প্রতিবাদে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের সীমান্ত সংলগ্ন এলাকায় হামলা চালায়, পাল্টা হামলা চালায় তেল আবিবও। এর পর থেকে দুপক্ষের হামলা পাল্টা হামলা চলছে। নতুন করে গোলান মালভূমির হামলার ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দেবে বলে শঙ্কা বিশ্লেষকদের।

কে

আরও পড়ুন

চীনের ঋণ পরিশোধে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে কেনিয়া

পাকিস্তানে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

  • নেতা নিয়াহু
  • হিজবুল্লাহ
  • চরম মূল্য
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হিজবুল্লাহ
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হিজবুল্লাহ
নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহর ড্রোন
নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহর ড্রোন
যুক্তরাষ্ট্রের কথা শুনব, তবে সিদ্ধান্ত নেবে ইসরাইল
যুক্তরাষ্ট্রের কথা শুনব, তবে সিদ্ধান্ত নেবে ইসরাইল
ইসরায়েলের অভিযান, লেবাননে ৪৪০ হিজবুল্লাহ নিহত
ইসরায়েলের অভিযান, লেবাননে ৪৪০ হিজবুল্লাহ নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।