দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঋণ সঙ্কটের কারণে অস্থিরতার মধ্যে কেনিয়ায় সদ্য শেষ হওয়া অর্থ বছরে চীনকে ঋণ পরিশোধে ১৫২.৬৯ বিলিয়ন কেইএস (প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার) দিয়েছে, যা আধুনিক রেলপথ ও অন্যান্য অবকাঠামো প্রকল্পের জন্য নেওয়া ঋণে বিপুল করের বোঝা তুলে ধরছে।
কেনিয়ার বিজনেস ডেইলি জানিয়েছে, সবশেষ চীনকে দেওয়া অর্থের মধ্যে আসল ১০৯.৪৭ বিলিয়ন কেইএস (৭০৩ মিলিয়ন ডলার) এবং সুদের পরিমাণ ৫২.২২ বিলিয়ন কেইএস (৩৬৫.৫৪ মিলিয়ন মার্কিন ডলার)।
গত অর্থবছরে ঋণের অর্থ হিসেবে বেইজিংকে ১০৭.৪২ বিলিয়ন কেইএস পরিশোধ করেছিল কেনিয়া। সে তুলনায় এবার বেড়েছে ৪২.১৪ শতাংশ।
বিজনেস ডেইলি জানিয়েছে, অর্থবছরের শুরুতে ঋণ পরিশোধে কেনিয়া যে বাজেট করেছিল, তার চেয়ে ৪০.৭৬ বিলিয়ন কেইএস (প্রায় ২৮৫ মিলিয়ন মার্কিন ডলার) বেশি পরিশোধ করেছে। কেনিয়ার শিলিংয়ের বেঞ্চমার্ক সুদের হার এবং রূপান্তর হারের কারণে সুদ বেড়েছে। মার্কিন গবেষণা ল্যাব এইড ডেটার হিসেবে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
কেনিয়া সাধারণত প্রতি বছরের জুলাই এবং জানুয়ারিতে চীনকে তার ঋণের অর্থ পরিশোধ করে থাকে। চলতি বছরের মার্চ পর্যন্ত চীনের কাছে কেনিয়ার ঋণ দাঁড়িয়েছে ৫.৬৭ বিলিয়ন ডলার।