দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে রবিবার (৭ জুলাই) পৃথক দুটি গাড়ি দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছে। ইরাকের স্থানীয় পুলিশের একটি সূত্র এ খবর জানিয়েছে।
মেজর আলা আল-সাদি বার্তাসংস্থা সিনহুয়াকে বলেন, একটি দুর্ঘটনায় অমনোযোগী চালকের দ্রুত গাড়ি চালানোর ফলে বাগদাদ এবং উত্তরাঞ্চলীয় শহর কিরকুকের মধ্যে প্রধান সড়কে তাদের গাড়ি উল্টে গেলে চারজন নিহত হয়।
একটি পৃথক দুর্ঘটনায়, একজন সৈন্য নিহত হয়েছে এবং কিরকুকের দক্ষিণে একটি রাস্তায় দুটি গাড়ির সংঘর্ষে তিন সৈন্যসহ ছয়জন আহত হয়েছে, আল-সাদি বলেছেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল-জাহারা আল-হিন্দাউই গত মাসে বলেছিলেন যে, মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে দেখা গেছে যে ২০২৩ সালে ১১ হাজার ৫শত বায়ান্নটি ট্র্যাফিক দুর্ঘটনা ঘটেছে। এই সব দুর্ঘটনায় ৩ হাজার ঊনিশ জনের মৃত্যু হয়েছে। ইরাকে সড়ক দুর্ঘটনার জন্য প্রধানত ট্রাফিক নিয়মের অবহেলা এবং সড়কের ভগ্ন দশাকে দায়ী করা হয়।