দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হজ তীর্থযাত্রীদের আবাসনের জন্য সৌদি কমিটি আগামী বছরের হজ সংক্রান্ত অনুমতির জন্য রবিবার (৭ জুলাই) থেকে আবেদন গ্রহণ শুরু করেছেন। এটি নিবন্ধন মুসলিমদের বার্ষিক হজের প্রাথমিক প্রস্তুতির অংশ।
শনিবার (০৬ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গালফ নিউজ জানিয়েছে, আবাসন সংক্রান্ত এ কমিটি জমির মালিক ও বিনিয়োগকারীদেরকে হাজিদের আবাসন সংক্রান্ত অনুমোদনের জন্য সকল শর্ত ও মানদণ্ড পূরণের জন্য আহ্বান জানিয়েছে। রেজিস্ট্রেশন চলাকালে সকল প্রক্রিয়া নিশ্চিত করার জন্য বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার তথা আরবি হিজরি ১৪৪৬ ক্যালেন্ডারের প্রথম দিন থেকে এ সব প্রক্রিয়া শুরু হবে, যা রজব মাসের শেষ তারিখ (৩১ জানুয়ারী, ২০২৫) পর্যন্ত চলবে। এ মাসটি আরবি ক্যালেন্ডারের অষ্টম মাস।
হজ ইসলামের মৌলিক পাঁচ স্তম্ভের অন্যতম। আর্থিকভাবে সক্ষম সকল মুসলমানের ওপর জীবনে একবারের জন্য মহান আল্লাহ হজ পালন ফরজ করেছেন। হাজিদের আরামদায়ক সেবা দেওয়ার জন্য প্রতিবছর নানা পদক্ষেপ নিয়ে থাকে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে হজের প্রক্রিয়া যানজটমুক্ত রাখতে উড়ন্ত ট্যাক্সি চালু করেছে।
এমএ