দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির আওতাধীন আল-হাছা প্রাদেশিক ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হলেন আলাউদ্দিন আলা ও সাধারণ সম্পাদক আসলাম মির্জা।
যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন এবং সাধারণ সম্পাদক নূরুল আলম ফরায়েজী এ কমিটি অনুমোদন দেন। সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি) নজরুল ইসলাম পাটোয়ারী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিনিয়র সহ-সভাপতি হলেন মোহাম্মদ নাজিম উদ্দীন, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন প্রধান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।
উক্ত কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরএ