দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাজিলের সাও পাওলো রাজ্যে শুক্রবার (৫ জুলাই) এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৪২ জন যাত্রী। যাত্রীবাহী বাসটি সেতুর পিলারে ধাক্কা দেয়। এতেই ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা। এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাজধানী সাও পাওলো থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে ইতাপেটিনিঙ্গা শহরের কাছে স্থানীয় সময় মধ্যরাতের ঠিক পরে এই দুর্ঘটনাটি ঘটেছে। ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর ইতাপেভা বহু তীর্থযাত্রীকে নিয়ে বাসটি অ্যাপারেসিদার দিকে যাচ্ছিল।
আহতদের ইতাপেটিনিঙ্গা এবং পার্শ্ববর্তী শহর সোরোকাবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এমএ