• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ট্রাম্পের দায়মুক্তিকে ‘বিপজ্জনক নজির' বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ জুলাই ২০২৪, ১১:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন / ছবি: সংগৃহীত
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন / ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সুপ্রিম কোর্ট কর্তৃক সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দেওয়াতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই দায়মুক্তিকে মার্কিন বিচার ব্যবস্থার ইতিহাসে ‘বিপজ্জনক নজির’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট বর্তমানে দেশের জন্য ‘ক্ষতিকর’ হয়ে উঠছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার হোয়াইট হাউসে দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জো বাইডেন বলেন, এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে সেই মূলনীতির ওপর, যেখানে সবাই আইনের সামনে সমান। কোনো রাজা নেই এখানে, প্রেসিডেন্টও আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় দেখাচ্ছে যে একজন ব্যক্তি, যিনি ক্যাপিটল হিলে হামলার জন্য অনুসারীদের পাঠিয়েছিলেন, তিনি দায়মুক্তি পাচ্ছেন। এটি দেশ ও জনগণের জন্য ক্ষতিকর। সুপ্রিম কোর্টের উচিত এই রায়ের জন্য জনগণের কাছে জবাবদিহি করা।

সোমবার মার্কিন সুপ্রিম কোর্ট জানায়, মার্কিন প্রেসিডেন্ট থাকার সময় নেয়া কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীনে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন, সেগুলোয় দায়মুক্তি পাবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তি দেয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন

রাহুলের ‘হিন্দু’ মন্তব্যের জেরে উত্তাল লোকসভা

দক্ষিণ কোরিয়ায় পথচারীদের ওপর গাড়ি উঠে নিহত ৯

সরকারবিরোধী আন্দোলনে কেনিয়ায় নিহত ৩৯

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রায়ে আদালত বলেন, প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যেসব অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন, সেসবের ক্ষেত্রে দায়মুক্তি পাবেন। তবে প্রেসিডেন্ট হওয়ার আগে যেসব অপতৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, সেসবের ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না ট্রাম্প। এর আগে ওয়াশিংটনের নিম্ন আদালত এক রায়ে বলেছিলেন, প্রেসিডেন্ট থাকাকালে কোনো কর্মকাণ্ডের জন্য ট্রাম্প বিচারে ছাড় পাবেন না। ফলে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনি ফল উল্টে দেয়ার ষড়যন্ত্রের অভিযোগে তার বিচার করা যাবে। তবে সেসময় ট্রাম্প দাবি করেছিলেন, তার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে, তা থেকে তিনি দায়মুক্তি পাবেন। কারণ, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকার সময়ে ওই ঘটনা ঘটেছিল। তবে নিম্ন আদালত ট্রাম্পের দাবির বিপক্ষে রায় দিয়েছিলেন। সেই রায়ই এবার খারিজ করেছেন সুপ্রিম কোর্ট।

আদালতের রায়ের পরপর সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আমাদের গণতন্ত্র ও সংবিধানের জন্য এটা একটা বড় জয়। একজন আমেরিকান হিসেবে আমি গর্বিত।

এমএ

  • জো বাইডেন
  • ডোনাল্ড ট্রাম্প
এ সম্পর্কিত আরও খবর
ট্রাম্প আমলে বাংলদেশ-মার্কিন সম্পর্কে বড় পরিবর্তন হবে না
ট্রাম্প আমলে বাংলদেশ-মার্কিন সম্পর্কে বড় পরিবর্তন হবে না
ডোনাল্ড ট্রাম্পকে জামায়াতের অভিনন্দন
ডোনাল্ড ট্রাম্পকে জামায়াতের অভিনন্দন
একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি
একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি
ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে
ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।