দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলের আজভের একটি তেল ডিপোতে আগুন ধরে যায়। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার (১৯ জুন) স্থানীয় জরুরি সার্ভিস এ কথা জানিয়েছে।
রোস্তভ অঞ্চলের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ তার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আগে বলেন, আজভের তেল পণ্য ধারণকারী স্টোরেজ ট্যাঙ্কগুলি ড্রোন হামলার পরে জ্বলে ওঠে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাশিয়ান জরুরী পরিস্থিতি সংক্রান্ত মন্ত্রণালয় জানিয়েছে যে, স্টোরেজ ট্যাঙ্কে আগুন নেভানোর জন্য প্রায় ২০০ জন কর্মী এবং ৪৯ ইউনিট সরঞ্জাম মোতায়েন করা হয়েছিল, যার মোট ক্ষমতা ৪,০০০ ঘনমিটার। ৩,২০০ বর্গমিটার এলাকায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
চারটি ইউক্রেনীয় যুদ্ধ ড্রোন তেল ডিপোতে হামলার সাথে জড়িত ছিল বলে জানা গেছে।
এমএ