দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১৮তম লোকসভা নির্বাচনে এবার উত্তরপ্রদেশের রায়বেরিলি ও কেরালার ওয়ানাড় রাজ্য দুটো থেকে থেকেই বিপুল ভোটে জিতেছেন রাহুল গান্ধী। কেরালার ওয়ানাড় ছেড়ে দিলেন রাহুল গান্ধী। সেখান থেকে প্রথমবারের জন্য নির্বাচনে লড়বেন তার বোন প্রিয়ঙ্কা গান্ধী বাঢরা। রাহুল নিজেই তথ্য নিশ্চিত করেছেন।
রাহুল গান্ধী রায়বেরিলি থেকে জিতেছেন তিন লাখ ৯০ হাজার ৩০ ভোটের ব্যবধানে। আর ওয়ানাড় থেকে তিনি জিতেছিলেন তিন লাখ ৬৪ হাজার ৪২২ ভোটে। দুইটি কেন্দ্রের মধ্যে একটি ছেড়ে দিতে হতো রাহুলকে।
সোমবার সন্ধ্যায় তিনি ঘোষণা করেছেন, তিনি রায়বেরিলি রাখছেন, ওয়ানাড় ছেড়ে দিচ্ছেন। সেখান থেকে বোন প্রিয়াঙ্কা লড়বেন। এই ঘোষণার মধ্যে দিয়ে জল্পনার অবসান হলো, প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনে লড়বেন।
রাহুল জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না। গত পাঁচবছর ধরে আমি ওয়ানাড়ের প্রতিনিধি ছিলাম। সেখানকার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন। আবার রায়বেরিলির সঙ্গে আমার পরিবারের দীর্ঘদিনের যোগ। সেখানকার মানুষও আমাকে ভালোবাসেন।
রাহুল জানিয়েছেন, তিনি সাংসদ না থাকলেও আগের মতো বারবার ওয়ানাড় যাবেন। আর বোন প্রিয়াঙ্কা তো থাকবেনই। আর প্রিয়াঙ্কা দীর্ঘদিীন ধরে রায়বেরিলিতে কাজ করেছেন। ফলে দুই কেন্দ্রের মানুষ কার্যত দুইজন করে সাংসদ পাবেন।
রাহুলের এই ঘোষণার সময় তার বোন প্রিয়াঙ্কা, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কেরালার নেতা কে সি বেনুগোপাল পাশে ছিলেন।
প্রিয়াঙ্কাও জানিয়েছেন, আমি ওয়ানাড়ের জন্য কাজ করব। সেখানে ভাইয়ার অভাব বুঝতে দেব না। আমি ওয়ানাড়ে সবাইকে খুশি করার চেষ্টা করব। আমি একজন ভালো প্রতিনিধি হওয়ার চেষ্টা করব।
কংগ্রেসের কাছে এই কেন্দ্রে গান্ধী পরিবারের কাউকে রাখা জরুরি ছিল। কারণ, ২০২৬ সালে কেরালায় বিধানসভা নির্বাচন। বামেদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়ার আশা করছে কংগ্রেস। সে কারণে কেরালা থেকে ভোটে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা। রাহুলের জিতে আসা কেন্দ্রে প্রিয়াঙ্কা লড়বেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
এমএ