দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এয়ার শো চলাকালীন মাঝ-আকাশে দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। পর্তুগালের দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
দেশটির বিমান বাহিনী জানিয়েছে, রোববারের (২ জুন) এ দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন। দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে দেয়া সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে বিমান বাহিনী এই ঘোষণা দিচ্ছে যে, বিকেল ৪টা ৫ মিনিটে (স্থানীয় সময়) বেজা এয়ার শো-তে দুটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।
তবে, এর মধ্যে একটি বিমানের পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে পর্তুগিজ গণমাধ্যম। বিমান দুটি ‘ইয়াকভলেভ ইয়াক-৫২’ (সোভিয়েত ডিজাইন) মডেলের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায় এবং বেজা এয়ার শো’র আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করে। সামাজিক মাধ্যমেও এ ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে বিমান বিধ্বস্ত হতে দেখা গেছে।
কে