দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ম্যানহেইমের একটি বিপণী বিতানের সামনে ছুরি হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইসলামবিরোধী একটি সংগঠনের নেতা মাইকেল স্টার্জেনবার্গারও রয়েছেন বলে জানা গেছে।
সংবাদসংস্থা ফক্সনিউজ জানিয়েছে, ঘটনার সময় তিনি সেখানে একটি সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিলেন।
ইউটিউবে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, হামলাকারী এক ব্যক্তিকে ছুরিকাঘাত করছেন, সে সময় একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে গেলে তাকেও ছুরি মারা হয়। আহত পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। পরে আরেক পুলিশ কর্মকর্তার গুলিতে আহত হন হামলাকারী।
ঘটনার পরপরই ম্যানহেইমের পুলিশ বড় ধরনের অভিযান শুরু এবং আহতদের উদ্ধারে ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানোর কথা জানিয়েছে।
উগ্র ডানপন্থী ইসলামবিরোধী কর্মী মাইকেল স্টার্জেনবার্গার এবং তার সংগঠন সিটিজেনস মুভমেন্ট প্যাক্স ইউরোপা (বিপিই) ওই বিপণী বিতানের চত্বরে একটি সমাবেশের আয়োজন করেছিল। ওই সময়ই হামলার ঘটনা ঘটে।
সাবেক রাজনীতিবিদ স্টর্জেনবার্গার একসময় ডানপন্থী দল ডি ফ্রেইহাইটের নেতৃত্ব দিয়েছিলেন, যা ২০১৬ সালে বিলুপ্ত হয়ে যায়। এর আগে তিনি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) সহযোগী সংগঠন ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্যও ছিলেন।
এম