দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজনৈতিক কর্মকাণ্ডে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের কারণে চীনের সহায়তায় হংকংয়ের গণতন্ত্রপন্থী ১৪ সংগঠকদের গ্রেপ্তার এবং জাতীয় নিরাপত্তা আইনের অধীনে কারাগারে পাঠানো হয়। শুক্রবার (৩১ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার চীনের এই আচরণকে "অন্যায্য" আখ্যা দিয়েছে। সেই সাথে চীন ও হংকংয়ের একাধিক কর্মকর্তার ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার এক বিবৃতিতে ম্যাথু মিলার বলেন, হংকংয়ে গণতন্ত্রপন্থী সংগঠকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীন ঘোষিত অন্যায্য রায় নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। বিবাদীরা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিচারের শিকার হয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের কারণে তাদের কারাগারে পাঠানো হয়েছিল। অথচ হংকংয়ের আইনের আওতায় তাদের এ ধরনের কর্মকাণ্ড করার অধিকার রয়েছে।
এরপর মিলার বলেন, এই রায়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দায়ী চীন ও হংকংয়ের কর্মকর্তাদের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
হংকংয়ের উচ্চ আদালত গত বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা আইনের অধীন গণতন্ত্রপন্থী ওই ১৪ কর্মীকে দোষী সাব্যস্ত করেন। এই দিন ঐতিহাসিক ওই নাশকতা মামলায় দু’জনকে খালাস দেওয়া হয়। এই রায় শহরটিতে আইনের শাসন ও বৈশ্বিক অর্থনীতির অন্যতম কেন্দ্র হিসেবে এর যে খ্যাতি রয়েছে, তাতে আরেকটি বড় ধাক্কা বলে মনে করেন সমালোচকেরা।
সূত্র: রয়টার্স।
এম