দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রায় এক কেজি সোনা চোরাচালানের অভিযোগে ভারতে সুরভি খাতুন নামের এক বিমানবালাকে গ্রেফতার করা হয়েছে। তিনি মাস্কট থেকে কান্নুর পর্যন্ত নিজের পায়ুপথে মধ্যে লুকিয়ে ওই সোনা নিয়ে আসছিলেন। তবে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এ ঘটনায় তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। বর্তমানে ওই বিমানবালা কান্নুরের নারী জেলে রয়েছেন।
ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) জানিয়েছে, বিমানবালা সুরিভর পায়ুপথে ছিল ওই সোনা। ২৮ মে কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন তিনি। সুরভিকে তল্লাশি করে প্রায় ৯৬০ গ্রাম সোনা মেলে।
ভারতে এই প্রথম কোনো বিমানবালাকে চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। এর আগেও বহু বার সুরভি সোনা পাচার করেছেন বলে অভিযোগ উঠেছ।
এ প্রসঙ্গে ভারতের বিমান সংস্থা এখনো কোনো মন্তব্য করেনি। ঘটনার নেপথ্যে কেরালার পাচারকারী গোষ্ঠী থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা।
এম