দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একজন অজ্ঞাত ব্যক্তি সোমবার (২৭ মে) মুম্বাই হোটেল তাজ এবং আন্তর্জাতিক বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে এই হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাজ হোটেল ও মুম্বাই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেন। হুমকি প্রদানকারী এও দাবি করেন যে, দুটি জায়গাতেই বোমা রেখে আসা হয়েছে।
‘খবর পেয়েই দ্রুত তল্লাশি অভিযানে নামে পুলিশ। কিন্তু অভিযানে সন্দেহজনক বা বোমাসদৃশ কোনো বস্তু পাওয়া যায়নি। আতঙ্ক বা অস্থিরতা তৈরির জন্যই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
মুম্বাই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে যে মোবাইল নম্বরে বার্তাটি পোস্ট করা হয়েছিল সেটি আগ্রায় পাওয়া গেছে, কর্মকর্তার মতে।
এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারার অধীনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। পাশাপাশি হুমকিদাতাকে খুঁজে বের করতে তদন্ত চলছে।
সূত্র: এনডিটিভি।
এম