দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ওসামা হামদান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় চলমান আগ্রাসন ও গণহত্যা বন্ধ না করলে হামাসের হাতে যেসব ইসরাইলি বন্দি রয়েছে তারা লাশ হয়ে ঘরে ফিরতে পারে। এসব বন্দী ইসরাইলি আগ্রাসনেই মারা যাবে এবং তারা কখনই জীবিত ফিরতে পারবে না বলে তিনি সতর্ক করেন।
সোমবার (২৭ মে) লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করা ওসামা হামদান। তিনি বলেন, যুদ্ধবাজ নেতানিয়াহু এবং তার সমর্থকরা আগ্রাসন বন্ধ করতে যত দেরি করবে, তাদের বন্দীরা ততই ইসরাইলি বোমা আর মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে মরতে থাকবে।
তিনি আরো বলেন, "যুদ্ধ বন্ধে বিলম্ব হওয়া এবং অবিরাম বিমান হামলার অর্থ হলো তাদের বন্দীরা আর কখনো জীবিত ফিরে নাও আসতে পারে এবং সম্ভবত তারা কখনই ফিরে আসবে না।”
ওসামা হামদান জোর দিয়ে বলেন, যুদ্ধ বন্ধ এবং বন্দী বিনিময় চুক্তি ছাড়া গাজা উপত্যকায় আটক ইসরাইলিদের মুক্তি মিলবে না।
গত ৭ অক্টোবর হামাস ইসরাইলের অভ্যন্তরের অভিযান পরিচালনার সময় ২৫০ জনকে বন্দী করে গাজা উপত্যকায় নিয়ে যায়। নভেম্বরের শেষ দিকে সাময়িক যুদ্ধ বিরতির সময় ১০৫ জনকে মুক্তি দিয়েছিল হামাস। বাকি বন্দীরা গাজায় রয়ে গেছে। তবে চলতি মাসের প্রথম দিকে হামাসের পলিটব্যুরোর উপপ্রধান খালিল আল-হাইয়া বলেছেন, তাদের হাতে থাকা বন্দীদের শতকরা ৭০ ভাগ ইসরাইলি বোমা বর্ষণে নিহত হয়েছে। সূত্র: পার্স্টুডে।
এম