দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও লেপার্ড ট্যাংক পাঠানোর পরিকল্পনা করেছে স্পেন। সোমবার (২৭ মে) এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। এছাড়াও অন্যান্য স্পেন নির্মিত অস্ত্র, যেমন: অ্যান্টি-ড্রোন গিয়ার এবং গোলাবারুদও দেবে স্পেন।
গত মাসে ঘোষিত ১২৩ কোটি ডলার অস্ত্র প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও লেপার্ড ট্যাংক পাঠানোর পরিকল্পনা করেছে স্পেন।
এল পাইস বলেছে, ইউক্রেনকে প্রায় এক ডজন প্যাট্রিয়ট অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইল, ১৯টি সেকেন্ড-হ্যান্ড জার্মান-নির্মিত লেপার্ড ট্যাংক হস্তান্তর করবে স্পেন।
সোমবার মাদ্রিদ সফরে যাওয়ার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। সফরকালীন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং রাজা ফিলিপের সঙ্গে দেখা করবেন তিনি। এসময়ই নতুন অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি ঘোষণা করবে স্পেন। গত মাসেই ইউক্রেনের জন্য ১২৩ কোটি ডলারের অস্ত্র প্যাকেজের অনুমোদন দেয় স্প্যানিশ সরকার। তবে এই প্যাকেজে কোন কোন অস্ত্র থাকবে তা নির্দিষ্ট ছিল না। অবশ্য এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন পেদ্রো সানচেজের মুখপাত্র।
জেলেনস্কি বলেছেন যে, ইউক্রেনের আত্মরক্ষার জন্য কমপক্ষে আরও সাতটি প্যাট্রিয়ট লঞ্চার প্রয়োজন এবং সেগুলি পেতে তার মিত্রদের উপর চাপ সৃষ্টি করবে।
জেলেনস্কি বলেছেন যে, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়া আরেকটি মারাত্মক হামলা শুরু করেছে। রাশিয়ান বাহিনী এই মাসে প্রায় তিন হাজার দুই শত গাইডেড এরিয়াল বোমা ব্যবহার করেছে।
তিনি আরও যোগ করেন যে, "আপনি কীভাবে এই শক্তির সাথে সাথে লড়াই করবেন? মাসে হাজার হাজার বোমা ঠেকানোর জন্য পর্যাপ্ত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নেই... যারা আমাদেরকে অস্ত্র দিতে ভয় পায় তাদের বোঝা উচিত যে, বিমান প্রতিরক্ষা প্রতিরক্ষার কাজেই ব্যবহার করা হয়। রাশিয়ার বিরুদ্ধে এর ব্যবহার আক্রমনাত্মক কাজ নয়।"
এদিকে সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে যে, দোনেত্স্ক অঞ্চলে একটি ও খারকিভে আরেকটি গ্রাম দখল করেছে রুশ সেনারা। দৈনিক ব্রিফিংয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দোনেত্স্ক অঞ্চলে নেটাইলাভ গ্রাম ও খারকিভ অঞ্চলে আইভানিভকা গ্রাম মুক্ত করেছে রুশ সেনারা। রাশিয়া ইউক্রেনে কোনো গ্রাম বা শহর দখল করলে সেগুলো মুক্ত করা হয়েছে বলে দাবি করে।
রুশ সেনাদের দখলকৃত ভূখণ্ড পর্যালোচনার ভিত্তিতে এএফপি জানিয়েছে, গত ১৮ মাসের মধ্যে খারকিভে রুশ সেনাদের অগ্রগতি সবচেয়ে উল্লেখযোগ্য। খারকিভে দ্রুত সামরিক শক্তি বাড়িয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার গ্রীষ্মকালীন আক্রমণের প্রথম ধাপ হতে পারে খারকিভের স্থল অভিযান।
এম