দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০১২ সালে সৌদি সরকার দামেস্কে তাদের দূতাবাস বন্ধ করে দেয়। এক দশকের বেশি সময় পর সিরিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব।
সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ গতকাল (রোববার) জানিয়েছে, ফয়সাল আল মুজফেলকে নতুন রাষ্ট্রদূত হিসেবে সিরিয়ায় নিয়োগ করা হচ্ছে। খবরে বলা হয়েছে, মুজফেল ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্ক জোরদার করতে এবং সিরিয়ায় সৌদি আরবের স্বার্থ দেখাশোনা করতে কাজ করবেন।
চলতি বছরের গোড়ার দিকে সৌদি আরব সিরিয়ায় নতুন করে দূতাবাস চালু করে এবং চার্জ দ্যা অ্যাফেয়ার্স দিয়ে কাজ চালাতে থাকে। তার আগে সিরিয়া সৌদি আরবে দূতাবাসের কার্যক্রম চালু করে এবং গত ডিসেম্বরে একজন রাষ্ট্রদূত নিয়োগ করে।
এর আগে সংযুক্ত আরব সিরিয়ার সাথে সম্পর্ক পুন:স্থাপন করে এবং রাষ্ট্রদূত নিয়োগ করে। একইভাবে সিরিয়াও আরব আমিরাতে দূতাবাস চালু এবং রাষ্ট্রদূত নিয়োগ করেছে।
সূত্র: রয়টার্স।
এম