দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধযোদ্ধাদের সংগঠন হামাস। কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলি শহরে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। রোববার (২৬ মে) ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানায়। খবর আলজাজিরার।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস জানিয়েছে, ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তেল আবিব নিশানা করে বেশ কিছুসংখ্যক রকেট ছুড়েছেন তাদের যোদ্ধারা।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজার রাফা এলাকা থেকে তেল আবিবে অন্তত আটটি রকেট ছুড়েছে হামাস। এর মধ্যে একাধিক রকেট প্রতিহত করা হয়েছে। হামলায় কেউ হতাহত হননি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ও আহ্বান উপেক্ষা করে গাজার রাফায় ইসরায়েলি সেনারা স্থল অভিযান শুরু করার কয়েক দিনের মাথায় ইসরায়েলের তেল আবিবে আজ রকেট হামলা চালাল হামাস।
গাজায় সাত মাসের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের এই হামলায় প্রায় ৩৬ হাজার ফিলিস্তিন নিহত হয়েছেন।
এম