দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের উত্তরাখণ্ডের তীর্থযাত্রীদের বহনকারী দাঁড়িয়ে থাকা একটি বাসের ওপর পাথরবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার গভীর রাতে দেশটির উত্তর প্রদেশে এই হতাহতের এই ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানিয়েছে, পূর্ণগিরি থেকে সীতাপুরে যাচ্ছিল বাসটি। শনিবার রাতে হঠাৎ সেখানে একটি পাথরবোঝাই ট্রাক এসে সজোরে ধাক্কা মারে বাসটিকে। সঙ্গে বাসটি উল্টে যায়। বহু তীর্থযাত্রী ট্রাকের তলায় এমনভাবে চাপা পড়েছেন, ক্রেনে তাদের নিথর মরদেহ বের করতে হচ্ছে।
উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধারকাজ শুরু করে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে। আহতদের সকলকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
শাহজাহানপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট অশোক কুমার মীনা জানান, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
এম