দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSM) অনুসারে ভানুয়াতুতে ৬.৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। রোববার (২৬ মে) দেশটিতে এই ভূমিকম্প আঘাত হানে।
ইএমএসসি জানিয়েছে ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার (১৫.৫৩ মাইল) গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
অবশ্য ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারির কোনো খবর পাওয়া যায়নি।
মূলত প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। নিম্নাঞ্চলের এ দ্বীপ রাষ্ট্রটিতে ৩ লাখ ২০ হাজার মানুষ বসবাস করেন। বিশ্বে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ যে কয়েকটি দেশ রয়েছে সেগুলোর মধ্যে ভানুয়াতু অন্যতম।
এর আগে গত বছরের ডিসেম্বরের শুরুতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে এই দ্বীপটি। এছাড়া দেশটি প্রায়ই ভূমিকম্প, ঝড়, বন্যা ও সুনামির কবলে পড়ে থাকে। সূত্র: ৯নিউজ।
এম