দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। রাশিয়া সরকার তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানায়, রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জেলেনস্কিকে ওয়ান্টেড তালিকাভুক্ত করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু তারা জানায়নি।
রাশিয়ার এমন সিদ্ধান্তকে বেপরোয়া আচরণের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে ইউক্রেন সরকার।
"রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ান্টেড তালিকাভুক্ত আসামি" বলে মন্তব্য করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে তারা জানায়, জেলেনস্কির বিরুদ্ধে রাশিয়ার আচরণ মূল্যহীন হলেও আমরা বলতে চাই যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই একজন দাগী আসামি এবং বিশ্বের ১২৩টি দেশে তার জন্য সাজা অপেক্ষা করছে।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউক্রেন ও ইউরোপিয়ান ইউনিয়নের অনেক নেতার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া।
সোভিয়েত আমলের স্থাপনা ধ্বংসের অভিযোগে গত ফেব্রুয়ারিতে রাশিয়া এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস, লিথুয়ানিয়ার সংস্কৃতিমন্ত্রী এবং লাটভিয়ার আইনসভার সাবেক সদস্যদেরকে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করে।
পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবীর বিরুদ্ধেও রাশিয়া গত বছর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো।
এম