দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সুরনকোট এলাকায় গতকাল শনিবার (৪ এপ্রিল) অতর্কিত হামলায় বিমানবাহিনীর এক সৈনিক নিহত হয় এবং আরও পাঁচজন আহত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সবাইকে আরও চিকিৎসার জন্য এয়ারলিফট করে উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, এই হামলার ঘটনার সময় বিমানবাহিনীর গাড়ির বহর লক্ষ্য করে অসংখ্য গুলি ছোড়ে অজ্ঞাত বন্দুকধারীরা। আহত ৫ সৈনিকের অবস্থাও আশঙ্কাজনক।
একে-৪৭ রাইফেলসজ্জিত অজ্ঞাত হামলাকারীরা সেনাদের ওপর হামলা চালিয়ে জঙ্গলের ভেতর পালিয়ে যায়, সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। তবে, হামলাকারীদের এখনো খুঁজে বের করা সম্ভব হয়নি।
সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য পুঞ্চে শুক্রবার থেকে আধাসামরিক বাহিনীর সহায়তায় পুলিশ তল্লাশি চালাচ্ছে। তবে, অভিযানে কাউকে আটক করা যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, এ বছর ওই অঞ্চলে প্রথমবারের মতো এত বড় হামলা হয়েছে। গত বছর অঞ্চলটিতে সেনাদের লক্ষ্য করে একাধিক ভয়াবহ হামলা হলেও কয়েক মাস পরিস্থিতি বেশ শান্ত ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে গাড়ির সামনের কাঁচে অসংখ্য গুলির চিহ্ন রয়েছে।
পুঞ্চ এলাকাটি অনন্তনাগ-রাজৌরি সংসদীয় আসনের অংশ। এ অঞ্চলে আগামী ২৫ মে'তে ষষ্ঠ দফায় ভোট হতে চলেছে।
এম