দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিকরা নিরাপত্তা সংক্রান্ত কোনো কালাকানুন মানতে চায় না বলে মন্তব্য করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। দেশটিতে সম্প্রতি আত্মঘাতী হামলায় পাঁচ চীনা প্রকৌশলীর মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই গত শুক্রবার তিনি একথা বলেন।
মার্চের শেষ দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দাশু জলবিদ্যুত প্রকল্পের পাঁচ চীনা প্রকৌশলীর মৃত্যু হয় সন্ত্রাসী হামলায়। ওই ঘটনা নিয়ে পাকিস্তানের নিরাপত্তা নিয়েও প্রশ্নে ওঠে। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উল্টো চীনা নাগরিকদেরই নিরাপত্তা শৃঙ্খলা না মানার অভিযোগ তুলেছেন।
উচ্চ পর্যায়ের এক সভায় সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ বলেন, পাকিস্তানে চীনা নাগরিকরা নিরাপত্তা প্রটোকল মানতে চান না। নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করতে বললে তারা বিরক্ত হন। তারা কোনো শৃঙ্খলার মধ্যে আসতে চান না। নিয়ম কানুন নিয়ে তারা বিরক্ত।
লাহোরের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সায়্যিদ আমির রাজা ও অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মরিয়ম নওয়াজ। তিনি জানান, তার সরকার চীনা নাগরিকদের পূর্ণ শক্তিশালী নিরাপত্তা দেবে। চীনা প্রকৌশলীদের মৃত্যুর ঘটনায় সমালোচনাও হয় সভায়।