দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের বন্যা ও ভূমিধসের ঘটনায় উদ্ধারকর্মীরা চারজনের মৃতদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে দুই শিশু রয়েছে। বুধবার (২৭ মার্চ) এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
এএফপি প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, রোববার সন্ধ্যার পর কয়েক ঘণ্টার প্রবল বর্ষণে পশ্চিম জাভা প্রদেশের সিবেন্ডা গ্রাম মধ্যরাতের ঠিক আগে জলমগ্ন হয়ে পড়ে। এ সময় অনেক গ্রামবাসী ঘুমিয়ে ছিল।
এ প্রাকৃতিক দুর্যোগে প্রাথমিকভাবে দশ জন নিখোঁজ হওয়ার কথা জানানো হয়। এতে কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত এবং শত শত লোককে সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান মেইদি বলেন, ‘আজ সকাল পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় এখনো ছয়জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।’
এম