দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ধসে পড়া একটি কয়লা খনি থেকে বুধবার আরও দশজন খনি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক কর্মকর্তা বলেছেন, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জন।
প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) পূর্বে এই দুর্ঘটনা ঘটেছে।
বেলুচিস্তান প্রদেশের খনির প্রধান পরিদর্শক আব্দুল গনি বালোচ এএফপি’কে বলেন, ‘১২টি মৃতদেহ উদ্ধারের মাধ্যমে উদ্ধার অভিযান শেষ হয়েছে। রাতে দু’টি মরদেহ উদ্ধার করা হযেছে। অবশিষ্ট ১০ জনকে ভোরে উদ্ধার করা হয়েছে।’
বেলুচিস্তানের খনির প্রধান পরিদর্শক আব্দুল গনি বালোচ বলেছেন, প্রদেশের হারনাই জেলার গুহার ভিতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় মঙ্গলবার রাতে বিস্ফোরণ ঘটে।
আহতদের নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এক বিবৃতিতে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনায় মূল্যবান প্রাণের ক্ষতির জন্য গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
এম