দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘের বার্ষিক ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪ অনুসারে আজ বুধবার (২০ মার্চ) প্রকাশিত তালিকায় ফিনল্যান্ড সপ্তমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমা পেয়েছে। এ নিয়ে টানা ৭ম বারের মতো প্রথম স্থানের খেতাব পেলো দেশটি।
এই তালিকায় সুখী দেশগুলোর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক ও আইসল্যান্ড। জরিপ করা ১৪৩টি দেশের মধ্যে আফগানিস্তান তালিকার সবচেয়ে নীচে অবস্থান করছে।
অন্যদিকে, সুখী দেশের তালিকায় ১২৯ নম্বরে আছে বাংলাদেশ। এই তালিকায় ভারতের অবস্থায় ১২৬তম। অন্যদিকে তালিকায় ১০৮তম স্থানে রয়েছে পাকিস্তান।
এদিকে, শীর্ষ ২০ এর তালিকা থেকে ছিটকে পড়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি।
জিডিপি, মাথাপিছু আয়, স্বাস্থ্য, স্বাভাবিক আয়ুর প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা, দুর্নীতি, সামাজিক সহযোগিতাসহ বেশ কিছু সূচককে মানদণ্ড ধরে তৈরি করা হয় এ তালিকা।
প্রতিবেদনটিতে বিশেষ করে বয়স্ক জনসংখ্যা এবং সাব-সাহারান আফ্রিকার মধ্যে আয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সহায়তা নেটওয়ার্কগুলোর মধ্যে বৈশ্বিক সুখ বৈষম্যের একটি উদ্বেগজনক ঊর্ধ্বগতি তুলে ধরেছে।
জাতিসংঘের বার্ষিক ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪ এর পূর্ণ তালিকা
এম