• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

যে কারণে সরকার গঠন করতে পারবে না পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা

আন্তর্জাতিক ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ শেষের ৩৬ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পাকিস্তানের সম্পূর্ণ ফলাফল ঘোষণা করতে পারেনি দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২৫০টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এগিয়ে রয়েছে স্বতন্ত্ররা, যেখানে বেশিরভাগই ইমরান খান রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইসিপির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফলাফল প্রকাশ করা ২৫০টি আসনের মধ্যে স্বতন্ত্ররা পেয়েছে ৯৯টি। লন্ডন থেকে ফেরা দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) পেয়েছে ৭১টি আসন। বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৩টি আসন।

১৭টি আসন পেয়েছে মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম)। পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল) পেয়েছে তিনটি আসন। দুটি করে আসন পেয়েছে জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল (জিইউআই-এফ) ও ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি)। একটি করে আসন পেয়েছে এমডাব্লিউএমপি, বিএনপি ও পিএমএল।

পাকিস্তানের কোনো দলকে সরকার গঠন করতে হলে এককভাবে তাদের ১৩৪টি আসনে জিততে হবে। সবশেষ ফলাফল অনুযায়ী, কোনো দলই সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এমনকি, স্বতন্ত্ররা এগিয়ে থাকলেও তারা মোর্চা করে সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন পায়নি। সে জন্য সরকার গঠনে জোটই হবে শেষ ভরসা। এবার পাকিস্তানের ২৬৫ আসনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ভোটগ্রহণের কয়েকদিন আগে সেখানে দুর্বৃত্তদের গুলিতে একজন প্রার্থী নিহত হওয়ায় সেখানকার ভোট স্থগিত করা হয়।

নির্বাচনে জয়ী হওয়ার দাবি করছে ইমরান খান। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ভিডিও ইমরান খানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত ওই ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী বলেন, এই লড়াই নজিরবিহীন। ফলাফল স্বরূপ পিটিআই বিজয়ী হয়েছে।

Chairman Imran Khan's victory speech (AI version) after an unprecedented fightback from the nation that resulted in PTI’s landslide victory in General Elections 2024. pic.twitter.com/Z6GiLwCVCR

— Imran Khan (@ImranKhanPTI) February 9, 2024

এবারের নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে পিটিআই নির্বাচনে অংশ নিতে পারেনি। এমনকি দলটির নির্বাচনি প্রতীক ব্যাট কেড়ে নেওয়া হয়। পরে, দলটির নেতারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেয়।

এদিকে, স্বতন্ত্ররা এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে এগিয়ে আছে নওয়াজ শরীফের পিএমএলএন। জোট সরকার গঠনে দলটির শীর্ষস্থানীয়রা স্বতন্ত্রদের সঙ্গে আলোচনা করছে।

প্রসঙ্গত, পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসনসংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। এ ছাড়া বাকি ৭০টি আসন সংরক্ষিত। এসব আসনের মধ্যে ৬০টি নারীদের ও ১০টি সংখ্যালঘুদের।

এম/এইচ

  • পিটিআই
  • সরকার গঠন
  • পাকিস্তান
  • নির্বাচন
এ সম্পর্কিত আরও খবর
সংসদ নির্বাচন নিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার
সংসদ নির্বাচন নিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার
ইমরান খানের দৃঢ় অবস্থান: বন্দিদের মুক্তি ও বিচার বিভাগীয় কমিশন গঠনে আপস নয়
ইমরান খানের দৃঢ় অবস্থান: বন্দিদের মুক্তি ও বিচার বিভাগীয় কমিশন গঠনে আপস নয়
বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম
বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম
আ.লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: সিইসি
আ.লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: সিইসি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।