দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া ভ্রমণে পৃথিবীর কোনো দেশের নাগরিকদের জন্যই ভিসার প্রয়োজন হবে না। ২০২৪ সালের জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করবে দেশটি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এই তথ্য জানান।
উইলিয়াম রুটো বলেন, সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, যার মাধ্যমে সবাইকে অগ্রীম একটি ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন দেওয়া হবে, ফলে কাউকে ভিসার জন্য আবেদন করতে হবে না।
স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী নাইরোবিতে এক বক্তৃতায় প্রেসিডেন্ট বলেন, কেনিয়ায় আসার জন্য কোনো ব্যক্তিকে ভিসার আবেদনের ভার বহন করতে হবে না।
উল্লেখ্য, কেনিয়ায় বিভিন্ন জাতির লোকের বাস রয়েছে। অতীতে এই দেশ ব্রিটিশদের অধীনে ছিল। ১৯৬৩ সালে কেনিয়া ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে। পর্যটন শিল্প কেনিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেখান থেকে উপভোগ করা যায় ভারত মহাসাগরের উপকূল ও অভ্যন্তরীণ বন্যপ্রাণীতে ঠাসা সাফারি পার্ক।
সূত্র: রয়টার্স
আরএ