দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে তিন দিনের অবকাশ যাপনের জন্য আসবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
জানা গেছে, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব কটেজ, রিসোর্ট বন্ধ থাকবে। যারা এই সময়ের মধ্যে কটেজ-রিসোর্ট বুকিং দিয়েছেন তাদের বুকিং বাতিল করা হচ্ছে। ২২ তারিখের পর বুকিং দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সোমবার (১১ ডিসেম্বর) সাজেকে প্রস্তুতিসভা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
এতে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকে সাজেকের কটেজ ও রিসোর্ট মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাজেক কুড়েঘর রিসোর্টের ম্যানেজার জোতেন ত্রিপুরা বলেন, সাজেকে রাষ্ট্রপতি আসবেন অবকাশ যাপনের জন্য। এজন্য পাঁচ দিন সাজেকের সব রিসোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসন থেকে।
সাজেক কটেজ-রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মণ বলেন, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব রিসোর্ট বন্ধ থাকবে। টুরিস্টদের ২২ তারিখের পর সাজেক ভ্রমণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করার ব্যাপারে আলোচনা হয়েছে।
জেবি