দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নতুন করে সুখবর পেয়েছেন। ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) এক মামলায় খালাস পেয়েছেন তিনি। পাঁচ বছর পর ওই মামলায় খালাস পান সাবেক এই প্রধানমন্ত্রী। খবর সামা টিভি’র।
নওয়াজের খালাস পাওয়ার খবরে উল্লাস করেছে তার দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) কর্মী-সমর্থকরা।
এর আগে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর দুর্নীতির এক মামলায় উৎখাত হওয়া নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের জবাবদিহি আদালত। আল-আজিজিয়া স্টিল মিলস দুর্নীতি মামলায় ওই সাজা পেয়েছিলেন নওয়াজ।
কারাদণ্ডের পাশাপাশি নওয়াজকে অর্থদণ্ডও দিয়েছিলেন আদালত। আদালতের রায়ে নওয়াজকে ১৫০ কোটি রুপি জরিমানা পরিশোধ করতে বলা হয়েছিল।
এছাড়া আদালত তার রায়ে আরও বলেন, এই মামলায় সাজার কারণে আগামী ১০ বছর কোনো সরকারি পদে আসীন হতে পারবেন না নওয়াজ। বলা হয়েছিল, সাত বছর সাজা খাটার পর এই ১০ বছরের বিধান কার্যকর হবে।
পরে ওই মামলায় নওয়াজকে আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাকে লাহোরের কোট লাখপাট কারাগারে স্থানান্তর করা হয়।
এইউ