দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার দেরা ইসমাইল খানের দারাবান এলাকায় ভয়াবহ এক আত্মঘাতী বোমা হামলায় ২৩ জন সেনাসদস্য নিহত হয়েছে। মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী আন্তঃবিভাগ জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, দিনের শুরুতে একটি নিরাপত্তা চৌকিতে ছয় জন সন্ত্রাসীর হামলায় তারা নিহত হন। খবর জিও টিভি’র।
তারা জানিয়েছে, ওই সন্ত্রাসীরা নিরাপত্তা চৌকি দিয়ে প্রবেশের চেষ্টা করছিল। তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। তখনই ওই সন্ত্রাসীরা চৌকিতে বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে ধাক্কা দেয়। এরপর আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।
আইএসপিআর বলছে, বিস্ফোরণের কারণে ওই ভবন ধসে পড়ে। এতে বেশ কয়েকজন হতাহত হয়। এসময় ২৩ সেনাসদস্য নিহত হয়। আর সেই ছয় সন্ত্রাসীকেও ‘জাহান্নামে’ পাঠানো হয়েছে।
সম্প্রতি খাইবার পাখতুনখাওয়ায় কর্মকাণ্ড বৃদ্ধি করেছে পাকিস্তান সেনাবাহিনী। গত দুই দিনে সেখানে ২৭ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
এক বিবৃতিতে তারা জানায়, দারাজিন্দা এলাকায় সন্ত্রাসীর উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এই অভিযানে সন্ত্রাসীদের গোপন আস্তানার সন্ধান পাওয়া যায় এবং ১৭ সন্ত্রাসীকে জাহান্নামে পাঠানো হয়েছে। কুলাচিতে এ ধরনের অভিযান চালানোর কথা জানায় আইএসপিআর।
এইউ