দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় এ ভূমিকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খবর- অ্যাসোসিয়েটেড প্রেস।
এর আগে, গত শনিবার (২ ডিসেম্বর) ফিলিপাইনে ৭ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। একই দিন ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে বাংলাদেশও।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডির জানিয়েছে, ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো দেশটির বুরসা প্রদেশের জেমলিক শহরের কাছে মারমারা সাগরে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৯ কিলোমিটার।
তুরস্কের হাবেরতুর্ক টেলিভিশন জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে ইস্তাম্বুল ও আশেপাশের অন্যান্য অঞ্চলে কম্পন অনুভূত হয়। অনেকেই ভয়ে বাড়ি ও অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
এর আগে, গত ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্কের ১১টি প্রদেশ ও সিরিয়ার উত্তরাংশ বিধ্বস্ত হয়েছিল।
ডিপি/