দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে ভূমিকম্পের পর দেশটির পূর্ব উপকূলীয় ইজু দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে
জাপানের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ ইজুতে এই সতর্কতা জারি করা হয়েছে। জাপানি সংবাদমাধ্যম জাপান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে জাপানের মিটিওরোলজিক্যাল এজেন্সি এই সতর্কতা জারি করে। খবরে বলা হয়েছে, ইজু দ্বীপ জাপানের রাজধানী টোকিওর প্রিফেকচারে অবস্থিত। রাজধানী থেকে এই দ্বীপটি দক্ষিণ দিকে অবস্থিত।
জাপানের মিটিওরোলজিক্যাল এজেন্সির সতর্কতায় বলা হয়েছে, সুনামির ঢেউয়ের উচ্চতা এক মিটার পর্যন্ত হতে পারে। তবে কেবল ইজু দ্বীপ নয়, জাপানের চিবা থেকে শুরু করে কাগোশিমা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত এলাকা এই সুনামি সতর্কতার আওতায় থাকবে বলে জানানো হয়েছে। তবে এ ক্ষেত্রে সুনামির ঢেউয়ের উচ্চতা দশমিক ২ মিটার পর্যন্ত উঁচু হতে পারে।
এফএইচ