দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের আসামের তেজপুর জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) এ ভূমিকম্প অনুভূত হয়।
এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম মিন্ট।
দেশটির ভূমিকম্প বিষয়ক জাতীয় সংস্থা (এনসিএস) জানিয়েছে, আজ ভোর ৫টা ৫৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।
এর আগে চলতি বছর ১২ ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে ওঠে আসাম রাজ্য। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক শূন্য। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য নিশ্চিত করে।
জেডএ