দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিয়ের দিন স্ত্রীসহ চার জনকে হত্যার পর নিজের প্রাণ নিয়েছেন ওই নারীর স্বামী। শনিবার (২৬ নভেম্বর) থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে। ওই ব্যক্তি একজন প্যারা-অ্যাথলেট ও সাবেক সেনাসদস্য বলে জানিয়েছে বিবিসি।
চাতুরং সুকসুক (২৯) ও কাঞ্চনা পাচুনথুয়েক (৪৪) শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপরই হঠাৎ করে বিয়ের পার্টি থেকে বেরিয়ে যান চাতুরং। পরে একটি বন্দুক নিয়ে ফেরেন। এরপর স্ত্রী কাঞ্চনা, তার ৬২ বছর বয়সী মা ও ৩৮ বছর বয়সী বোনকে গুলি করে হত্যা করেন।
এলোপাতাড়ি ছোড়া গুলিতে দুজন অতিথিও আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।
পুলিশ বিবিসিকে জানায়, চাতুরং ‘ঘটনার সময় খুব মাতাল’ ছিলেন। কিন্তু কী কারণে চাতুরং এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা স্পষ্ট নয়। গত বছরই বৈধভাবে ওই বন্দুক ও গুলি কিনেছিলেন চাতুরং।
পুলিশকে দেওয়া অতিথিদের ভাষ্যের বরাতে থাই সংবাদমাধ্যম জানিয়েছে, ওই পার্টির সময় স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হয়। জানা গেছে, কাঞ্চনার সঙ্গে তার বয়সের পার্থক্য নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন চাতুরং।
তবে পুলিশ বলছে, এটি এখনও ধারণার পর্যায়ে হয়েছে। তারা বলছে, পুলিশ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করেছে এবং খুব ‘শিগগিরই’ মামলার ইতি টানবেন।
থাই সংবাদমাধ্যম জানিয়েছে, বিয়ের আগে তিন বছর একসঙ্গে কাটিয়েছেন চাতুরং ও কাঞ্চনা। গত বছর ইন্দোনেশিয়ায় আসিয়ান প্যারা গেমসে সাঁতারে সিলভার মেডেল জিতেছিলেন চাতুরং।
এইউ