দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিয়ের দিন এভাবে স্বপ্নভঙ্গ হবে তা ভাবতেও পারেননি এক যুবক। বাসরের স্বপ্নে বিভোর মালয়েশিয়ান ওই যুবকের বিয়ের দিন পরিণত হয় দুঃস্বপ্নে। কেননা ‘বাগদত্তা’কে বিয়ে করতে গিয়ে জানতে পারেন, সে আসলে বিবাহিত। আবার দুই সন্তানের মা। খবর নিউ স্ট্রেইটস টাইমস’র।
ওই তরুণীর আন্টি সত্য বলার পর তার গোপন তথ্য ‘ফাঁস’ হয়ে যায়। গত ১০ নভেম্বর এই বিয়ে হওয়ার কথা ছিল। এদিন পরিবারকে নিয়ে কনের বাসায় হাজির হয় ওই যুবক। তারপরই থলের বিড়াল বেরিয়ে আসে।
গত বছরের ১২ অক্টোবর ওই তরুণীর সঙ্গে বাগদান সেরেছিলেন ওই যুবক। তরুণী ও তার বাবার অনুরোধে তাদের বাসায় এই বাগদান হয়।
স্বপ্নভঙ্গ হওয়া যুবক বলেন, বিয়ের পুরো প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু সেই স্বপ্নপূরণ হয়নি, উল্টো হতে হয়েছে অপমানিত ও প্রতারিত।
গত ৯ নভেম্বর সারওয়াকের দারোতে পৌঁছায় বরপক্ষ। কিন্তু কাউকে কিছু না বলে উধাও হয়ে যায় ওই তরুণী। এছাড়া তার নম্বরও ব্লক করে দেয় সে। এরপরই খটকা লাগে ওই যুবকের।
ওই যুবক খোঁজ নিয়ে জানতে পারেন ওই তরুণী আগে থেকেই বিবাহিত। এমনকি তার দুই সন্তানও রয়েছে। আর পুরো ঘটনার সঙ্গে তরুণীর বাবা ও পরিবার জড়িত।
এইউ