দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি সব কাজে হিজরি ক্যালেন্ডারের পরিবর্তে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহারের অনুমোদন দিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা। তবে ইসলামি শরিয়াহ অনুযায়ী সময় গণনার বিষয় আসলে সেক্ষেত্রে হিজরি ক্যালেন্ডার ব্যবহার করা হবে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সৌদি মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। সভায় সভাপতিত্ব করেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
সৌদি আরবে দিনক্ষণ গণনার জন্য হিজরি ক্যালেন্ডারকে সব সময় অগ্রাধিকার দেওয়া হতো। আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার বিকল্প হিসেবে ব্যবহার করা হতো। যদিও মঙ্গলবারের এই সিদ্ধান্তের আগেই কিছু কিছু সরকারি ও আইনি কর্মকাণ্ডের ক্ষেত্রে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করা হচ্ছিল।
রিয়াদের ইন্সটিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আইনের একজন অধ্যাপক ড. ওসামা ঘানেম আল-ওবায়দি বলেছেন, এই সিদ্ধান্ত ব্যবসা-বাণিজ্যের জন্য ‘খুব ভালো’।
আরব নিউজকে তিনি বলেন, সৌদি মন্ত্রী পরিষদ সব অফিসিয়াল লেনদেন, পদ্ধতি প্রবিধান এবং লেনদেনে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণের যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে স্বাগত জানাই। কারণ অন্যান্য সব দেশ তাদের সব আইন, লেনদেন এবং পদ্ধতিতে এই ক্যালেন্ডার ব্যবহার করে।
প্রসঙ্গত, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ঘটনাটি ইসলামি পরিভাষায় হিজরত নামে পরিচিত হয়। ইসলামের তৃতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব হিজরি সন প্রত্যাবর্তন করেন।
এইউ