দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাড়ছে ইসরায়েল-হামাস যুদ্ধের উত্তাপ। এরই মধ্যে নতুন কাণ্ড ঘটিয়ে দিলো চীন। বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানাই মুছে দিয়েছে বেইজিং। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সবার আগে সংবাদ প্রকাশ করে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বাইদু ও আলিবাবার মতো চীনা কোম্পানিগুলোর অনলাইন ম্যাপে আর ইসরায়েলকে দেখা যাচ্ছে না। বাইদুর ডিজিটাল ম্যাপে ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চলের উল্লেখ থাকলেও ইসরায়েলকে আলাদা কোনো দেশ হিসেবে দেখানো হয়নি।
আলিবাবার ক্ষেত্রেও এমনটা দেখা গেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওই ডিজিটাল ম্যাপে লুক্সেমবার্গের মতো ক্ষুদ্র দেশকেও স্পষ্টভাবে দেখানো হয়েছে। চীনের ইন্টারনেট ব্যবহারকারীও বিষয়টি লক্ষ্য করেছে। এখন এটিই দেশটির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
তবে ঠিক কী কারণে নিজেদের ডিজিটাল ম্যাপ থেকে ইসরায়েলের নাম মুছে দেওয়া হয়েছে, তা নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি আলিবাবা ও বাইদু। গাজায় গত ৭ অক্টোবর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর আরও সহিংসতা ঠেকাতে এবং মানুষের দুর্ভোগ লাঘবে যুদ্ধবিরতির ব্যাপারে সমর্থন জানিয়ে এসেছে চীন।
যদিও গত সপ্তাহে চীন বলেছে, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বেইজিং তার অবস্থানের জন্য সমালোচিত হওয়ার পরিপ্রেক্ষিতে চীন অবস্থান পরিবর্তন করেছে বলে মনে করা হচ্ছে। এর আগে মিশর ও অন্যান্য আরব দেশের সঙ্গে সমন্বয় করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
এইউ