দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েল পৌঁছেছেন। তেল আবিব এয়ারপোর্টে নেমেই সাংবাদিকদের ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ৭ অক্টোবর হামাসের চালানো হামলা ‘সন্ত্রাসবাদের অকথ্য, ভয়ঙ্কর কাজ’। এসময় তিনি ইসরায়েলের থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। খবর বিবিসি’র।
সুনাক বলেন, আমি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের সঙ্গে আমার বৈঠকের জন্য অপেক্ষা করছি। আমার আশা এসব বৈঠক ফলপ্রসূ হবে।
গাজায় একটি হাসপাতালে ভয়াবহ হামলার পর দুই দিনের সফরে মধ্যপ্রাচ্যে গেলেন সুনাক। ওই হামলায় তিন শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
হাসপাতালে হামলার জন্য ইসরায়েল দায়ী বলে জানিয়েছে ফিলিস্তিনের কর্তৃপক্ষ। কিন্তু তেল আবিবের দাবি, ইসলামি জিহাদের ছোড়া রকেট থেকেই এই বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলের এমন দাবি সমর্থন করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা বিভিন্ন দেশ।
প্রসঙ্গত, ব্রিটিশ প্রধানমন্ত্রী তার এই মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠক করবেন। এরপর আরও কয়েকটি আরব দেশে যাবেন তিনি।
এইউ