দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজায় ‘মানবিক যুদ্ধবিরতি’ এবং ‘সব জিম্মিদের’ মুক্তির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া। কিন্তু ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাঙ্ক্ষিত ফল পেতে ব্যর্থ হয় মস্কো।
সোমবার (১৬ অক্টোবর) এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। রাশিয়ার এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপান। আর পক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, গ্যাবন ও মোজাম্বিক। ভোট দেওয়া থেকে বিরত ছিল ব্রাজিল, মাল্টা, আলবেনিয়া, সুইজারল্যান্ড, ইকুয়েডর ও ঘানা।
রাশিয়া জানায়, রাজনৈতিক নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেই এই আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, আমাদের রেজুলেশন পাস হয়নি, তবে এর মধ্য দিয়ে এই যুদ্ধ নিয়ে প্রথম আনুষ্ঠানিকভাবে সক্রিয় হলো নিরাপত্তা পরিষদ। যদি আমরা উদ্যোগ না নিতাম, সেক্ষেত্রে সবকিছুই কেবল আলাপ-আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকত।
প্রসঙ্গত, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাসের জন্য দরকার অন্তত ৯ সদস্য দেশের সমর্থন। তবে স্থায়ী পাঁচ সদস্য দেশের যেকোনো একটি ভেটো দিলে তা বাতিল হবে।
এইউ