দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজায় তাণ্ডব চালানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েল। শনিবারই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা গাজা উপত্যকায় ‘উল্লেখযোগ্য স্থল অভিযান’ পরিচালনার প্রস্তুতি সম্পন্ন করেছে। যদিও এক সপ্তাহের বেশি সময় ধরে অব্যাহতভাবে বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল। খবর টাইমস অব ইসরায়েল’র।
এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, তারা ‘হামলার পরিধি’ বাড়ানোর জন্য ‘বিস্তৃত পরিকল্পনা’ হাতে নিয়েছে। এর আওতায় ‘জল-স্থল-অন্তরীক্ষ’ থেকে যৌথ ও সমন্বিত হামলা চালানো হবে।
গত সপ্তাহে হামাসের হামলায় এ পর্যন্ত ১ হাজার ৩০০ ইসরায়েলির মৃত্যু হয়েছে। এরপর থেকেই গাজা উপত্যকায় ক্রমাগত বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলে ইতিহাসে এর আগে আর কখনও এত বড় পরিসরে হামলার ঘটনা ঘটেনি। এরপরই নড়েচড়ে বসে দেশটির সরকার। গাজা থেকে হামাসকে নিশ্চিহ্ন করারও ঘোষণা দেয় ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা কয়েক লাখ রিজার্ভ সেনাকে মোতায়েন করেছে। আর স্থল অভিযান চালানোর জন্য যে ধরনের অস্ত্রপাতি দরকার তা সরবরাহ করছে লজিস্টিকস অধিদপ্তর। যুদ্ধের জন্য সমবেত হওয়া সৈন্যদের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে কাজ করে যাচ্ছে প্রযুক্তি ও লজিস্টিক ডিরেক্টরেট।
এইউ