দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস একজন ইসরায়েলি জিম্মি নারীকে তার দুই শিশু সন্তানসহ মুক্তি দিয়েছে। এর একটি ভিডিও প্রকাশ করেছে সংগঠনের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড।
এতে দেখা যায়, একজন জিম্মি নারী ও দুই শিশুকে মুক্ত করে দেওয়া হচ্ছে।
স্থানীয় সময় বুধবার (১১ অক্টোবর) রাতে আল-জাজিরায় প্রচারিত ভিডিওটি দূর থেকে তোলা হয়েছে। যেখানে অজ্ঞাত ওই নারী ও শিশুদের পেছন থেকে দেখা গেছে। তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। হামাসের যোদ্ধারা ইসরায়েল ও গাজার সীমান্তের একটি খোলা জায়গায় তাদের রেখে চলে যায়।
এএফপির প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষের সময় আটক হওয়ার পর এক ইসরায়েলি বসতি স্থাপনকারী ও তার দুই সন্তানকে ছেড়ে দেওয়া হয়েছে। পশ্চিম জেরুজালেম থেকে আল জাজিরার সংবাদদাতা হোদা আবদেল হামিদ বলেন, ছবিগুলো এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে।
এর আগে, ইসরায়েলের ওপর হামলার সময় গত শনিবার হামাস আনুমানিক ১৫০ জনকে আটক করে।
জেডএ