দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলে অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ। লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের সামরিক পোস্টে এই হামলা চালানোর দায় স্বীকার করে গ্রুপটি। খবর টাইমস অব ইসরায়েল’র।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, সোমবার ইসরায়েলি হামলায় তাদের তিন জন সদস্য নিহত হওয়ার জবাবে এই হামলা। গাজার সশস্ত্র গ্রুপ হামাস ইসরায়েলে ত্রিমুখী হামলা চালানোর পর লেবানন সীমান্ত এলাকায় হিজবুল্লাহর সঙ্গেও উত্তেজনা তৈরি হয়েছে।
হিজবুল্লাহ দাবি করেছে, তাদের মিসাইল হামলায় ‘নিশ্চিতভাবে বড় ধরনের হতাহতের’ ঘটনা ঘটেছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা লেবাননে পাল্টা হামলা চালিয়েছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দেয়নি তারা।
লেবাননের সীমান্তবর্তী এলাকায় মঙ্গলবার রাতে পৃথকভাবে আরেকটি হামলা চালায় হিজবুল্লাহ। আইডিএফ’র সাজোঁয়া যান লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
প্রসঙ্গত, শনিবার লড়াই শুরু হওয়ার পর ইসরায়েলে অন্তত ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে। আর গাজা ও পশ্চিম তীরে প্রায় ১ হাজার ১০০ মানুষের মৃত্যু হয়েছে।
এইউ