দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজা উপত্যকায় ইসরায়েলের পুরোপুরি অবরোধকে অবৈধ বলে উল্লেখ করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভোলকার তুর্ক বলেছেন, বেঁচে থাকার জন্য খাবারের মতো গুরুত্বপূর্ণ পণ্য থেকে বেসামরিক ব্যক্তিদের বঞ্চিত করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ।
মঙ্গলবার (১০ অক্টোবর) জাতিসংঘের শীর্ষ এই কর্মকর্তা বলেছেন, মানুষের মর্যাদা ও জীবনের প্রতি সম্মান দেখাতে হবে। এসময় তিনি সব পক্ষকে ‘বিস্ফোরক এই পরিস্থিতি’ শান্ত করার আহ্বান জানান। খবর টাইমস অব ইসরায়েল’র।
ফিলিস্তিনের সশস্ত্র গ্রুপ হামাস শনিবার ইসরায়েলে ত্রিমুখী হামলা চালায়। গাজার সঙ্গে ইসরায়েলের দেওয়া অত্যাধুনিক কাটাতারের বেড়া বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে দেশটিতে প্রবেশ করে হামাসের প্রায় দেড় হাজার যোদ্ধা। তাদের তাণ্ডবে ইসরায়েলে সামরিক-বেসামরিক মিলিয়ে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।
হামাসের যোদ্ধারা কয়েকদিনের এই লড়াইয়ে নারী-পুরুষ ও শিশুসহ প্রায় ১৫০ জনকে জিম্মি করে। হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা অব্যাহত রাখলে জিম্মিদের হত্যা করা হবে। শনিবার হঠাৎ করেই এই অভিযান শুরু করে হামাস।
এইউ