দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হামাসের অর্থমন্ত্রী এবং গ্রুপটির পলিটব্যুরোর আরেকজন সিনিয়র সদস্যকে হত্যা করেছে। সোমবার রাতে গাজা উপত্যকায় ড্রোন হামলায় গ্রুপটির সিনিয়র এই দুই নেতা নিহত হন। খবর টাইমস অব ইসরায়েল’র।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, জাওয়াদ আবু শামালা হামাসের অর্থমন্ত্রী ছিলেন। তিনি গাজা উপত্যকায় এবং এর বাইরে সন্ত্রাসের অর্থায়ন ও পরিচালনার জন্য তহবিল সংগ্রহসহ আর্থিক বিষয় দেখভাল করতেন।
ড্রোন হামলায় নিহত দ্বিতীয় ব্যক্তির নাম হচ্ছে জাকারিয়া আবু মোয়াম্মার। তিনি হামাসের অভ্যন্তরীণ সম্পর্ক বিষয়ক প্রধান ছিলেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তিনি হামাসের একজন সিনিয়র সিদ্ধান্ত গ্রহণকারী এবং গাজা উপত্যকায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয়কারী ছিলেন।
আইডিএফ বলেছে, জাকারিয়া হামাসের গাজা প্রধান ইয়াহিয়া সিনওয়ারের আস্থাভাজন ছিলেন এবং সন্ত্রাসী গোষ্ঠীর ‘সিনিয়র ফোরামের অংশ, সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।
এইউ